শ্রীমঙ্গলে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমানের সংবাদ সম্মেলন

বাবলু আচার্য্য, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ শুক্রবার সকাল ১০ ঘটিকায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলার সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান(হাজী মুজিব) মহোদয় এর
শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

এতে উপস্থিত ছিলেন টিভি সাংবাদিক ও অনলাইন সাপ্তাহিক, দৈনিক পত্রিকার সাংবাদিক বৃন্দ।
উক্ত সম্মেলনে হাজী মুজিবুর রহমান বলেন, ‘বিগত সরকারের আমলে আমাকে নির্যাতন নিপিড়ন করা হয়েছে।
আমাকে সোনা চুর বলা হয়েছে, কিন্তু আজ তিনি গ্রেফতার হওয়ার পরে তার বাসায় সোনা, ডলার, ইন্ডিয়ান রুপি নগদ ৪ কোটি টাকার উপরে পাওয়া গেছে, তাহলে কে চুর আমি না শহিদ আপনারাই  বলেন? আমি আমার দলের সবাইকে বলেছি আপনারা সাম্প্রদায়িক মনোভাব নিয়ে চলাফেরা করবেন না।’

আওয়ামী লীগের শাসনামলে নির্যাতনের কথা বলে কান্নায় ভেঙে পরেন। পরিশেষে সবাইকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা জানিয়ে সম্মেলনের সমাপ্তি করেন।