শ্রীমঙ্গলের শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়ায় নবনির্বাচিত কমিটির অনুমোদন

বাবলু আচার্য্য, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ শুক্রবার সকাল ১১ঘটিকা হতে শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া পরিচালনা কমিটির নতুন সভাপতি হিসেবে সুনীল বৈদ্য (শচী) এবং সাধারণ সম্পাদক শ্রী পরিমল দাশ হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

জগন্নাথ দেবের আখড়ায় অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটির কার্যক্রম আরও গতিশীল এবং ধর্মীয় কার্যাবলী আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। নতুন নেতৃত্বে আখড়ার উন্নতি কামনা করেছেন সনাতনী শ্রীমঙ্গলবাসী।