সিলেট ডিসেবিলিটি স্পোর্টস ফাউন্ডেশনের সভাপতি একরাম আহমেদ, সম্পাদক জাবেদ আহমেদ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সিলেট ডিসেবিলিটি স্পোর্টস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন একরাম আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জাবেদ আহমেদ।

নবনির্বাচিত সভাপতি একরাম আহমেদ সিলেট সুরমা ক্রিকেট একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি একজন ক্রিকেট কোচ হিসেবেও দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং বিভিন্ন সময়ে শারীরিকভাবে অক্ষম খেলোয়াড়দের নিয়ে কাজ করেছেন।তার পরিচালিত একাডেমিতে অসংখ্য শিক্ষার্থী ক্রিকেট প্রশিক্ষণ গ্রহণ করছে এবং বিভিন্ন পর্যায়ে নিজেদের দক্ষতা তুলে ধরছে।

অন্যদিকে, সাধারণ সম্পাদক নির্বাচিত জাবেদ আহমেদ ফিজিক্যাল চ্যালেঞ্জিং বাংলাদেশ দলের একজন প্রতিভাবান খেলোয়াড়। খেলাধুলার মাধ্যমে শারীরিকভাবে অক্ষম খেলোয়াড়দের এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার নিষ্ঠা ও অবদান ইতোমধ্যে ক্রীড়াঙ্গনে প্রশংসিত হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, একরাম আহমেদ ও জাবেদ আহমেদের যুগল নেতৃত্বে সিলেট ডিসেবিলিটি স্পোর্টস ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি শারীরিকভাবে অক্ষম তরুণদের খেলাধুলায় অংশগ্রহণ বৃদ্ধি পাবে এবং তারা নতুন নতুন সাফল্যের পথে এগিয়ে যাবে।