ডা. কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্টের সীরাত প্রতিযোগিতা ও আলোচনা সভা

মৌলভীবাজারে আলহাজ ডা. কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্টের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সীরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। ৫ অক্টোবর শনিবার মৌলভীবাজার শহরের কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল ও কলেজ অডিটোরিয়ামে সকাল সাড়ে ১০টায় প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ওইদিন দুপুর ১২টার দিকে মৌলভীবাজার পৌরসভার হল রুমে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম। রাজনগর ডিএস ফাজিল মাদরাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা শফিকুল আলম সুহেল এ অনুষ্ঠানের পরিচালনা করেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন কাশিনাথ আলাউদ্দিন হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন, তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আহমদ ফারহান রাহি, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ, সাংবাদিক হোসাইন আহমদ।

বক্তব্য রাখেন মাড়কোনা দাখিল মাদরাসার সুপার মুফতি মাওলানা রুহুল আমিন, সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সহযোগী সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব, তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি আলী রাব্বি রতন, সাধারণ সম্পাদক নাসির খান, শ্যামেরকোনা দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুর রাজ্জাক, সাংবাদিক ওমর ফারুক নাঈম প্রমুখ।

প্রতিযোগিতায় ক ও খ গ্রুপে অংশ গ্রহণ করা তিনশ জনের মাঝে বিজয়ী ৬ জনকে নগদ অর্থ বিতরণ এবং গিফট সামগ্রী প্রদান করা হয়। দুই গ্রুপের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করা ৬ জনকে ৫,৩ ও ২ হাজার করে মোট ২০ হাজার টাকা ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে বিশেষ উপহার হিসাবে একটি করে মগ প্রদান করা হয়।