ওসমানীনগর পূজা উদযাপন পরিষদ’র সম্মেলন অনুষ্ঠিত:  চয়ন সভাপতি, শংকর সম্পাদক

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ওসমানী উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন শুক্রবার (৩জুন) অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে চয়ন পাল কে সভাপতি ও শংকর সেন কে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

ওসমানীনগর পূজা উদযাপন পরিষদ’র সভাপতি চয়ন পাল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর সেন’র এর সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট পূজা পরিষদ সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, প্রধান বক্তা হিসাবে এডভোকেট রঞ্জন ঘোষ, বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ওসমানীনগর উপজেলার আহবায়ক সত্যেন্দ্র দেব, বিশেষ অতিথি সিলেট জেলা পূজা উদযাপন পরিষদ’র প্রচার সম্পাদক ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব ও সিলেটের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেট ডটকম’র সম্পাদক রজতকান্তি চক্রবর্তী, সিলেট পূজা পরিষদ সহ কোষাধ্যক্ষ কনিস্ক দে সানি, ওসমানীনগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সদস্য সচিব দিলীপ দেব, সিলেট পুজা উদযাপন পরিষদ সিলেট জেলা সদস্য পাপ্পু বর্হি,ছাত্র ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব মিথিল পাল প্রান্ত, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদ এর সদস্য দিপক দাস প্রমুখ।