সাংবাদিক সজল ঘোষ’র গীতিকবিতায় সুমন কল্যাণের কণ্ঠে গান 

পরমেশ্বর ভগবান শ্রীশ্রী মহাপ্রভুর ৫৪০তম শুভ আবির্ভাব তিথি (গৌরপূর্ণিমা) মহা-মহোৎসব আগামী ১৮ ফাল্গুন ১৪৩২ বাংলা, ৩ মার্চ মঙ্গলবার ২০২৬ইং মহা-আনন্দঘন পরিবেশে যথাযথ মর্যাদায় ও বর্ণিল উৎসবমুখরতায় উদযাপন করবেন গৌরভক্তবৃন্দ ও অনুরাগীরা।

এই শুভ মহা-মহোৎসবে সম্মানিত সনাতনী হিন্দুধর্মের সর্বস্তরের গৌরভক্তবৃন্দ ও অনুরাগীদের জন্য পুণ্যভূমি সিলেটের সন্তান, সিলেটে কর্মরত সাংবাদিকদের প্রাণের সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব’র সিনিয়র সাংবাদিক, গীতিকার ও কবি সজল ঘোষ-এর গীতিকবিতায় ‘নবদ্বীপের নিমাই’ শিরোনামের একটি ভজন সঙ্গীত প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশবরেণ্য সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক ও জননন্দিত জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুমন কল্যাণ-এর মাধুর্যমাখা মোহিত কারুকাজময় মায়াবী কণ্ঠে ভজন সঙ্গীতটি প্রকাশ করার জন্য যাবতীয় কাজ পুরোদমে চলছে। যথাযথ সময়ে এই ভজন সঙ্গীতটি সর্বস্তরের গৌরভক্তবৃন্দ ও অনুরাগীদের জন্য ইউটিউব চ্যানেলে প্রকাশিত করা হবে।

দেশবরেণ্য সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক, জননন্দিত ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুমন কল্যাণ ‘নবদ্বীপের নিমাই’ শিরোনামের গানটি প্রসঙ্গে বলেন, ‘আমাদের বাংলা গানের পরম শ্রদ্ধাশীল শ্রোতারাই হচ্ছেন সঙ্গীত শিল্পীদের আসল প্রাণ, মূল শক্তি ও পথপ্রদর্শক। সম্মানিত শ্রোতাদের অনুপ্রেরণায় আমরা গান গাই ও গান সৃষ্টির কাজে নিয়োজিত থাকি।’

তিনি বলেন, ‘নবদ্বীপের নিমাই’ শিরোনামের ভজন সঙ্গীতটি সৃষ্টির কাজ চলমান রয়েছে। সঙ্গীতপ্রেমী শ্রোতাদের প্রাণবন্ত চাহিদার কথা সম্মানের সঙ্গে ভেবেই এই ‘নবদ্বীপের নিমাই’ ভজন সঙ্গীতটি সৃষ্টির কাজ চলছে অবিরত। সাংবাদিক ও গীতিকার  সজল ঘোষ-এর অনন্য অসাধারণ চমৎকার লেখনীতে এই ভজন সঙ্গীতটির সুর, সঙ্গীত ও কণ্ঠে একটি নতুন বৈচিত্র্য, ও নান্দনিক  সৃজনশীলতা সুপ্রতিষ্ঠার আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছি।’

আশা-প্রত্যাশা রাখি, ‘নবদ্বীপের নিমাই’ শিরোনামের ভজন সঙ্গীতটি সঙ্গীতপ্রেমী গৌরভক্তবৃন্দ ও অনুরাগীদের মন-প্রাণে মহাপ্রভুর প্রেমবিলাস সুরের প্লাবন ছুঁয়ে দিবে।’

সুমন কল্যাণ বলেন, ‘আমাদের বাংলাদেশে গৌরব-অহংকার করার মতো সুর, কথা ও সঙ্গীতের অনাবিল ঐশ্বর্য্য রয়েছে। বাংলা গান প্রাচীনকাল থেকেই সর্বত্র সমাদৃত এবং সমৃদ্ধ। বাংলা গানের এই মহা-আনন্দের ধারাবাহিকতা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সুরক্ষা করার দায়িত্ব নিতে হবে। সমস্ত পৃথিবীতে জানিয়ে দিতে হবে, পরমেশ্বর ভগবান শ্রীশ্রী মহাপ্রভুর ৫৪০তম শুভ আবির্ভাব তিথি (গৌরপূর্ণিমা) মহা-মহোৎসবে মহাপ্রভুকে নিবেদিত ভজন সঙ্গীত প্রতিটি ধর্মপ্রাণ মানুষকে শান্তিপূর্ণভাবে, সুন্দর শৃঙ্খলার আলোয় বেঁচে থাকার মহাশক্তি।’