‎মৌলভীবাজারে তিনটি ফিলিং স্টেশনে দেড় লক্ষ টাকা জরিমানা

বাবলু আচার্য্য, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন সদর ও বিএসটিআই, সিলেট কর্তৃক পরিচালিত সোমবারে দিনব্যাপী পৃথক সময়ে অভিযান চালিয়ে তিনটি ফিলিং স্টেশনে সর্বমোট দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়।

‎ফিলিং স্টেশন গুলো হচ্ছে,মৌলভীবাজার সদর উপজেলাধীন ফিলিং স্টেশন মেসার্স রহমান এন্টারপ্রাইজ সিএনজি এন্ড ফুয়েল ফিলিং স্টেশন, শ্রীমঙ্গল রোড, মৌলভীবাজার সদর,এম এফ ফিলিং স্টেশন, শমশেরনগর রোড, মাতারকাপন মৌলভীবাজার সদর ও সোহেল বেগ ফিলিং স্টেশন, শমসেরনগর রোড, মৌলভীবাজার সদরসহ মোট তিনটি ফিলিং স্টেশনকে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ এর আওতায় জ্বালানী তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- টাকা করে মোট ১,৫০,০০০ (দেড় লক্ষ টাকা) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

‎এ ব্যাপারে মৌলভীবাজার সদর উপজেলা কর্মকর্তা অভিযানের সাথে তা নিশ্চিত করে বলেন অন্য কোন প্রতিষ্ঠানে যদি অভিযোগ থাকে তাহলে অভিযান পরিচালনা করা হবে।