বাবলু আচার্য্য, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন সদর ও বিএসটিআই, সিলেট কর্তৃক পরিচালিত সোমবারে দিনব্যাপী পৃথক সময়ে অভিযান চালিয়ে তিনটি ফিলিং স্টেশনে সর্বমোট দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়।
ফিলিং স্টেশন গুলো হচ্ছে,মৌলভীবাজার সদর উপজেলাধীন ফিলিং স্টেশন মেসার্স রহমান এন্টারপ্রাইজ সিএনজি এন্ড ফুয়েল ফিলিং স্টেশন, শ্রীমঙ্গল রোড, মৌলভীবাজার সদর,এম এফ ফিলিং স্টেশন, শমশেরনগর রোড, মাতারকাপন মৌলভীবাজার সদর ও সোহেল বেগ ফিলিং স্টেশন, শমসেরনগর রোড, মৌলভীবাজার সদরসহ মোট তিনটি ফিলিং স্টেশনকে 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮' এর আওতায় জ্বালানী তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- টাকা করে মোট ১,৫০,০০০ (দেড় লক্ষ টাকা) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে মৌলভীবাজার সদর উপজেলা কর্মকর্তা অভিযানের সাথে তা নিশ্চিত করে বলেন অন্য কোন প্রতিষ্ঠানে যদি অভিযোগ থাকে তাহলে অভিযান পরিচালনা করা হবে।
সম্পাদক: মিজান মোহাম্মদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বন্দর বাজার, সিলেট।
runningsylhet.com