‘সনাতন বিদ্যার্থী সংসদ’র শারদীয় দুর্গা পুজা উপলক্ষে উপহার বিতরণ

মানবিক সংগঠন সনাতন বিদ্যার্থী সংসদ সরকারি মদন মোহন কলেজ শাখার পক্ষ থেকে সার্বজনীন শারদীয় দুর্গা পুজা উপলক্ষে সিলেটের মংলিছড়া এবং দলদলি চা বাগানের বাদিন্দা প্রায় দুই শতাধিক নারী, পুরুষ, শিশুদের মধ্যে নতুন কাপড় এবং প্রত্যেক পরিবার কে একটি করে শ্রীমদভাগবত গীতা গ্রন্থ প্রদান করা হয়। পুজার আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মাঝে বিলিয়ে দিতে এই আয়োজন বলে সংগঠনের সদস্যরা জানান।

শুক্রবার মংলিছড়া দুর্গা মন্দির এবং দলদলি চা বাগানের দুর্গা মন্দিরে আয়োজিত এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন, শ্রী সৌরভ দেব শুভ্র (সহ সাংগঠনিক সম্পাদক, সনাতন বিদ্যার্থী সংসদ বাংলাদেশ শ্রীভূমি অঞ্চল, শ্রী দিগ্বিজয় দেব, সভাপতি, সনাতন বিদ্যার্থী সংসদ সিলেট মহানগর, চয়ন সাহা তূর্য সভাপতি সনাতন বিদ্যার্থী সংসদ সরকারি মদন মোহন কলেজ শাখা, সুব্রত চন্দ্র পাল নির্বাহী সভাপতি সনাতন বিদ্যার্থী সংসদ সরকারী মদন মোহন কলেজ শাখা, শ্রী স্বপন দাস সহ-সভাপতি সরকারি মদন মোহন কলেজ শাখা,শ্রী অর্পন দেব সহ-সভাপতি সনাতন বিদ্যার্থী সংসদ সরকারি মদন মোহন কলেজ শাখা,শ্রীমতি সোনালী ঘোষ সহ-সভাপতি সনাতন বিদ্যার্থী সংসদ সরকারি মদন মোহন কলেজ শাখা, শ্রীমতি ববিতা বর্মণ হিন্দু মহাজোট নারী বিষয়ক সম্পাদিকা ঢাকা কেন্দ্রীয় কমিটি, প্রশান্ত লিটন ছড়াকার ও অভিনেতা এবং উপস্থিত ছিলেন সনাতন বিদ্যার্থী সংসদ সরকারি মদন মোহন কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।