শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নেদারল্যান্ডের নারী পর্যটকসহ ৬ জন আহত

শ্রীমঙ্গল উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছেন। প্রথম দুর্ঘটনাটি ঘটে শ্রীমঙ্গলের ভানুগাছ রোডে রাবার বাগানের সামনে, যেখানে বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় নেদারল্যান্ডের এক নারী পর্যটক গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার এসব দুর্ঘটনা ঘটে।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে উপজেলার লামুয়া নামক স্থানে, যেখানে একটি কাভার্ডভ্যান ও অটোরিকশার সংঘর্ষে ৫ জন আহত হন। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।