শ্রীমঙ্গল থেকে ফণিমনসা সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ফণিমনসা সাপ উদ্ধার করা হয়েছে। রবিবার বিকাল ৪ টায় শ্রীমঙ্গল নতুন বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, নতুন বাজারের করিম মিয়ার আড়তে কলার ছড়ির ভিতর একটি সাপ দেখতে পান আড়তের লোকজন। পরবর্তীতে করিম মিয়া বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে দেখেন সাপটি একটি সবুজ ফণিমনসা সাপ। সাপটি কলার ছড়ির ভিতর লুকিয়ে বসে আছে।

পরবর্তীতে সাপটিকে ১০ মিনিট চেষ্টার পর সাপটিকে ছড়ির ভেতর থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয়।

উদ্ধারকৃত সবুজ ফণিমনসা সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল ঘটনার সত্যতা নিশ্চিত করে।