রণধীর দত্ত রানু’র ‘সমকালের কথামালা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ১৩ সেপ্টেম্বর

বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও সমাজ চিন্তক রণধীর দত্ত রানু’র ‘সমকালের কথামালা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই প্রকাশনা অনুষ্ঠান আগামী ১৩ সেপ্টেম্বর শনিবার সিলেট নগরের মির্যাজাঙ্গালস্থ নির্বানা ইন-এর মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেখক, গবেষক ও সাহিত্যিক অধ্যাপক নন্দলাল শর্মা। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কবি ও গবেষক মুহিবুর রহমান কিরণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক আব্দুল হামিদ মানিক, গল্পকার জামান মাহবুব, কবি ও ভাস্কর সম্পাদক পুলিন রায়, দৈনিক প্রথম আলোর সিলেট ব্যুরো প্রধান সুমন কুমার দাশ, সমাজসেবক ড. ননীগোপাল দত্ত ও অনুভুতি প্রকাশ করবেন রণধীর দত্ত রানু’র রীতা দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হৃদবন্ধন সাহিত্য পরিষদ সিলেট-এর সভাপতি বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও লেখক হিমাংশু রায় হিমেল।

প্রকাশনা অনুষ্ঠানে কবি ও সাহিত্যিকদের উপস্থিত থাকার জন্য প্রকাশনা উদযাপন পরিষদের আহবায়ক মিহির মোহন ও সদস্য সচিব ফারুক হাসান সুজন বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি