উদ্বোধন হয়েছে সুনামগঞ্জ আইটি’র

মো: শাহ আলম, সুনামগঞ্জ প্রতিনিধি: প্রযুক্তির হাত ধরে কর্মসংস্থানের পথে স্লোগান নিয়ে যাত্রা ‍শুরু করল সুনামগঞ্জ আইটি। ১০ অক্টোবর সুনামগঞ্জ সদর উপজেলায় হাজীপাড়া (সার্কিট হাউজ সংলগ্ন) নিজস্ব অফিসে সুনামগঞ্জ আইটি’র কার্যক্রম শুরু হয়।

অন লাইনে ছয়শত নিবন্ধকৃত শিক্ষার্থীদের একাধিক ব্যাচে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। উদ্বোধন ও ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিটাল প্রযুক্তি ও মুক্ত পেশার গুরুত্ব আলোচনা করা হয়। সুনামগঞ্জ আইটি’র নির্বাহী পরিচালক মো: হুসাইন জানান তথ্য ও প্রযুক্তি যুগে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রতিষ্ঠান ও দেশের কাজ করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। ইচ্ছা শক্তি, ধৈর্য্য ও অধ্যবসায় মাধ্যে মুক্ত পেশায় যে কেউ আসতে পারবে।

উদ্বোধন অনুষ্ঠানে মো: হুসাইন এর সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ আইটি’র সহকারী পরিচালক মো: লিটন আহমেদ, সহকারী পরিচালক ও জেলা যুব প্রতিনিধি মো: শাহ আলম, প্রশিক্ষক গ্রাফিক্স ডিজাইন মো: হারুন, ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষক মো: শরিফুল ইসলাম ইফতি।

অনুষ্ঠানে সুনামগঞ্জের বিশিষ্ট্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ১৩ অক্টোবর থেকে প্রতিষ্ঠানে পুরুষ, মহিলা এবং চাকরিজীবীদের জন্য আলাদা ব্যাচে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং বিষয়ে দক্ষ প্রশিক্ষকের দ্বারা নিয়মিত ভাবে এক মাসের বিনামূল্যের কোর্স শুরু হয়।