নবীগঞ্জে পুলিশের অভিযানে পলাতক আসামী গ্রেফতার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে রোমান আহমেদ নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। সে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের আ: তাহিদ এর পুত্র।

শুক্রবার রাত ৮টায় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এস. আই অনিক পাল এর নেতৃত্বে গোপন সংবাদ ভিত্তিতে মধ্যসমত গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গত ২৬ সেপ্টেম্বর আজাদূর রহমান নামে একজন নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সে ওই মামলায় পলাতক ছিল।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো: কালাম হোসেন পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, এজহার নামীয় আসামীকে গ্রেফতার করে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।