সিসিকের ৪১ নম্বর ওয়ার্ডবাসীকে জিয়াউর রহমান জিয়ার ঈদ শুভেচ্ছা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সিলেট সিটি কর্পোরেশনের ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউর রহমান জিয়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওয়ার্ডবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে নিয়ে আসে অনাবিল সুখ, শান্তি ও সম্প্রীতির বার্তা। তিনি ৪১ নম্বর ওয়ার্ডসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো সহমর্মিতা, মানবিকতা ও পারস্পরিক ভালোবাসা। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সবার সম্মিলিত উদ্যোগ থাকা জরুরি। একটি মানবিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বার্তার শেষে তিনি ৪১ নম্বর ওয়ার্ডবাসীর সার্বিক মঙ্গল কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”