গোপালজিউ আখড়া পরিচালনা কমিটির অনুষ্ঠিত সভায় সাংগঠনিক সম্পাদক কে জড়িয়ে অপপ্রচারের নিন্দজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তি : শ্রী শ্রী গোপালজিউ আখড়া পরিচালনা কমিটির মাসিক সভ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার রাতে কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দুলন রঞ্জন দেব’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমার্দ্রী কর পুরকায়স্থ সজলের সঞ্চালনায় অনুষ্ঠিত মাসিক সভায় ইট,রড,গাছ বিক্রি বাবদ কমিটির সাংগঠনিক সম্পাদক টিটন মল্লিক কে জড়িয়ে দেবত্বসম্পত্তির ভূমিখোকো চক্র ও তাদের সহযোগিদের অপপ্রচারের নিন্দা জানানো হয়।

৫আগষ্ট পরবর্তী দেবত্ব জায়গা দখলমুক্ত করে অরক্ষিত ভূমির সীমানা দেওয়াল নির্মাণ ও সাধারণ সভায় সিদ্ধান্ত মোতাবেক গোপালজিউ মন্দিরের নিয়মিত সেবাকাজ পরিচালনার জন্য কয়েকটি ভাড়াটিয়া বাসা নির্মাণে সহযোগিতার জন্য এলাকাবাসী ও ভক্তবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

এছাড়া গোপালজিউ’র দেবত্ব ভুমিতে সরকারি জরিপের জন্য জায়গা পরিস্কার করে পরিত্যক্ত ইট,রড ও গাছ বিক্রি করে টাকা শ্রী শ্রী গোপালজিউ’র একাউন্টে রাখা হয়,যা বর্তমানে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে ব্যয় করা হচ্ছে।কিন্তু ভূমিখোকো চক্র কমিটির সাংগঠনিক সম্পাদক টিটন মল্লিক কে জড়িয়ে তিনি এগুলো আত্নসাৎ করছেন যে অপপ্রচার করছে তার নিন্দা জানানো হয় এবং এসবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় শুরুতে দখলকৃত দেবত্বভূমি উচ্ছেদে সহযোগিতা সহ উন্নয়ন কর্মকান্ডে অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।পরিশেষে ভূমিখোকো দখলবাজদের দের বিরুদ্ধে গোপালটিলার সকল সনাতনীদের সোচ্চার ও উন্নয়ন কর্মকান্ডে সুষ্ঠভাবে পরিচালনার আহবন জানান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দুলন রঞ্জন দেব।