সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দক্ষিণ সুরমায় মাঠ দিবস অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: ২০২৪- ২৫ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অন্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দক্ষিণ সুরমায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারন অধিদপ্তর দক্ষিণ সুরমা সিলেট কতৃক বৃহস্পতিবার বিকেল উপজেলার লালাবাজার ইউনিয়নের ঝাজর গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন, মোঃ কুদ্দুস মিয়া। উপসহকারী কৃষি কর্মকর্তা হেলাল আহমদের পরিচালনায় মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গৌতম পাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দীপংকর সূত্রধর, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মনোয়ার হোসেন।
বক্তব্য রাখেন, উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজ কাওছার আহমদ, কংকন চন্দ্র সরকার, লালাবাজার গভীর নলকূপ সেচ স্কীম ঝাজর এর সভাপতি মুহাইমিন মিয়া।শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুস সালাম।