মৌলভীবাজার জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন

বাবলু আচার্য্য, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান মালিক সমিতি, রেজি: নং-টি.ও নং-১৫৬/৫ অব ১৯৮২-৮৩, লাইসেন্স নং-১৭, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অন্তর্ভুক্ত মৌলভীবাজার জেলা শাখা গত ১৫ জানুয়ারি সাধারণ সভার মাধ্যমে ২৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নিকট আবেদন করেছিলো। সকল কাগজপত্র পরীক্ষা শেষে আপনাদের আবেদন বিবেচনাপূর্বক, উক্ত কমিটিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে নিম্নবর্ণিত শর্ত অনুর্যায়ী ০২ (দুই বৎসরের জন্য নব নির্বাচিত কমিটিকে অনুমোদন দেওয়া হয়।

উল্লেখযোগ্য যাদের দায়িত্ব দেওয়া হয়, তাদের মধ্যে সিনিয়র সহ সভাপতি, মোঃ আব্দুল বাছিদ; সহ সভাপতি, মোঃ আছন মিয়া; সহ সভাপতি, সৈয়দ মাহমুদ আলী; সহ সভাপতি, মহিউদ্দিন আহমেদ শাহীন; যুগ্ম সম্পাদক, মোঃ ইমরান আহমেদ; সহ সম্পাদক, মোঃ নূরুল ইসলাম; সাংগঠিক সম্পাদক, মোঃ সাইফুল ইসলাম; সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ ছালিম মিয়া; অর্থ সম্পাদক, মোঃ হাসানুল হক রিমন; প্রচার সম্পাদক, মোঃ সাহিদুর রহমান; দপ্তর সম্পাদক, মোঃ ইলিয়াছ মিয়া; আইন বিষয়ক সম্পাদক, জনাব আহম্মদ আলী; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মোঃ জুনেদ মিয়া; সদস্য, মোঃ মোবারক হোসেন, মোঃ আবুল মিয়া, মোঃ জসমুল তরফদার, মোঃ আজাদ মিয়া, মোঃ আব্দুর রহিম, মোঃ আলিক উদ্দিন, মোঃ জুনু মিয়া, মোঃ কালা মিয়া প্রমুখ।

শর্তসমূহ দেওয়া হয় যে, এই কমিটি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সংবিধান অনুযায়ী পরিচালিত হইবে। এই অনুমোদন যেকোন সময় বাতিল করার অধিকার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সংরক্ষণ করে।
সংশ্লিষ্ট রুটে চলাচলরত সকল মালিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখিতে হইবে এবং মালিকদের ব্যবসায়ীক উন্নতিকল্পে সকল প্রকার সহযোগিতা প্রদান করিবে।
মালিক স্বার্থ পরিপন্থি কোন কার্যকলাপ কিংবা কোন প্রকার অবৈধ চাঁদাবাজির প্রমাণ পাওয়া গেলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কঠোর ব্যবস্থা গ্রহণ করিবে। প্রয়োজনে কমিটিও বাতিল করা হইবে বলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব উল্লেখ করেন।