আহলে সুন্নাত ওয়াল জামাআত নবীগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন

ডেস্ক রিপোর্ট: আহলে সুন্নাত ওয়াল জামাআত নবীগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০ টায় নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়ন পরিষদ হল রুমে মাও: মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও কাউছার আহমদ রুবেলের সঞ্চালনায় এ প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআত হবিগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা অধ্যাপক শহীদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআত হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলম গোলাপ, আহলে সুন্নাত ওয়াল জামাআত হবিগঞ্জ জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের শানু, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিএসসি।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা মুফতি সৈয়দ শাহ রিয়াজ এছাড়াও আরো বক্তব্য রাখেন মাওলানা জামাল উদ্দীন মুন্সী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হালিম, মাও: মুফতি মোহাম্মদ তাজ উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, মাও: আব্দুল মুমিন জিহাদী, মোহাম্মদ আশিকুর রহমান, মুহাম্মদ আব্দুস সুবহান, মাওলানা মুফতি শামীম আহমদ, মাও: শেখ অলি আহমদ প্রমূখ।

শেষে মাওলানা মুফতি সৈয়দ শাহ রিয়াজকে সভাপতি, মাওলানা মুফতি মোহাম্মদ তাজ উদ্দিন কে সাধারণ সম্পাদক, মুহাম্মদ আব্দুস সোবহানকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

পরে সভাপতি সবাইকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।