বড়লেখায় সাবেক কাউন্সিলরসহ গ্রেপ্তার ৩

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর ও যুবলীগ, ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ। রবিবার (১০ নভেম্বর) মধ্যে রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর আলী আহমদ চৌধুরী জাহেদ, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন এবং সদর ইউপি ০৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আহমদ ইমন।  তাদের বিরুদ্ধে থানায় রাজনৈতিক মামলা (নম্বর-১২) সন্দীগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।

বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ূম বলেন, আইনী প্রক্রিয়া শেষে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।