সুনামগঞ্জে কম্প্যাশন ইন্টারন্যাশনালের অর্থায়নে শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসা প্রদান

মো: শাহ আলম, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা জাহাঙ্গীরনগর ইউনিয়নে মুগাইপাড় জিবিসিতে (মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প মুগাইপাড় বিডি-০৪২৩) আয়োজনে এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থায়নে শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আবুল কালামের মাধ্যমে শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।

শনিবার সুস্থ শরীর হচ্ছে সুস্থ্য জীবনের প্রতিবিম্ব প্রকল্পের নিবন্ধিত পাঁচ বছরের নীচে উপকারভোগী এক শতাধিক শিশুদেরকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ঔষধ এবং সকালে নাস্তা প্রদান করা হয়।

দিন ব্যাপী বিনামূল্যে চিকিসা প্রদান অনুষ্ঠান সকালে শুভ উদ্বোধন করেন উক্ত প্রকল্পের সভাপতি জনাব পাঃ বিকাশ রঞ্জন ম্রি, সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্প ব্যবস্থাপক অলক রাংসা। প্রতিষ্ঠানের হিসাব রক্ষক বিরাট, সমাজকর্মী আর্থা অনা আরেং, উপহার রেমাসহ প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী, অভিভাবকসহ এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।