শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১

বাবলু আচার্য্য, শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) শ্রীমঙ্গল থানার এসআই(নিঃ) আব্দুর রহিম জিবান, এএসআই(নিঃ) আবু তালেব সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানাধীন কালাপুর (গাজীপুর) গ্রামে অভিযান পরিচালনা করে জিআর নং-২৫৮/২০২৩ (শ্রীঃ) এর ওয়ারেন্টভূক্ত মৌলভীবাজার জেলার  শ্রীমঙ্গল থানার কালাপুর (গাজীপুর) গ্রামের মৃত গফুর মিয়া পুত্র সাজাপ্রাপ্ত আসামী আহাদ মিয়া (৩৪) কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।