নবীগঞ্জে স্বপ্নের ছায়া সামাজিক সংগঠনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

‘হাসুক রোগী বাচুক প্রাণ আমরা করব স্বেচ্ছায় রক্তদান’ এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে প্রায় দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। নবীগঞ্জ উপজেলার স্থানীয় বাংলা বাজারের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা মডেল হাই স্কুলে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে স্কুলের শিক্ষার্থীসহ অভিবাবক ও পথচারীরা উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করেন।
অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয় এবং রক্তের গ্রুপ নির্ণয়ের কার্ড প্রদান করা হয়।

ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে সহযোগিতা করেন স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন নবীগঞ্জ উপজেলা কমিটি’র সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা ক্বারিয়া সুমা আক্তার সুমি ও মানবিক সেচ্ছাসেবক ফুয়াদ আহমদ ও কোষাধ্যক্ষ এম সফর আলী সহ অন্যান্যরা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উদ্ভোধন করেন স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জার্মান প্রবাসী মোহাম্মদ অলি হোসেন। ব্লাড গ্রুপ ক্যাম্পেইন এ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফজলু মিয়া ও সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম উদ্দিন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফজলু মিয়া বলেন, রক্তদান একটি মহৎ কাজ, রক্ত দিলে দেহের কোনো ক্ষতি হয় না বরং মানব সেবার মধ্যে দিয়ে নিজের মধ্যে একটি সন্তুষ্টি আসে। এ জন্য আমরা সমাজের মধ্যে রক্তদানের সচেতনতা তৈরি করতে চাই।

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম উদ্দিন বলেন, স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন গতবছর থেকে আমরা ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন চালু করেছি, এমন একটি আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে এই রকম কর্মসূচি চলমান থাকবে।

স্বপ্নের ছায়া সামাজিক সংগঠনের উপদেষ্টা জার্মান প্রবাসী মোহাম্মদ অলি হোসেন বলেন, ‘বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি একটি ভালো উদ্যোগ। এমন অনেকেই আছে যারা নিজের ব্লাড গ্রুপ জানে না। আজকের এই ক্যাম্পেইনের মাধ্যমে তারা নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত হবেন। আমি এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই।

ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে সহযোগিতা করেন সোনার বাংলা মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক এম এ বাসিত। এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা বৃন্দ।