উদ্দীপ্ত ফ্রেন্ডস ক্লাবের কার্যালয় উদ্বোধন

মো. শাহ আলম, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা জাহাঙ্গীরনগর ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত ফ্রেন্ডস ক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমপাড়া বাজারে ৫ এপ্রিল আলোচনা সভা ও নতুন কার্যালয় উদ্বোধন করা হয়।

আহমেদ খোকনের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক আবুল হায়াত, আমপাড়া বাজার কমিটির সভাপতি ছাদেক আলী সাহেব, সমাজসেবক মোহন মিয়া বাচ্চু, ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সিনিয়র সদস্য এড. আলমগীর হোসেন, ন্যাশনাল মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক ছালেক সুমন, উদ্দীপ্ত ফ্রেন্ডস ক্লাবের সভাপতি আহমেদ খোকন এবং সাধারণ সম্পাদক আলীনুর ইসলাম শাকিল প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ২০২১ প্রতিষ্ঠিত উদ্দীপ্ত ফ্রেন্ডস ক্লাব এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান এবং আর্থিক সহায়তা, প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী সময়ের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা এবং তাৎক্ষণিক সাহায্য প্রদান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারকে শারীরিক, মানসিক এবং আর্থিক সহায়তা, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন ও মেরামত করা এবং ব্রিজ-কালভার্টের পাশে মাটি ভারাট, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং শৃঙ্খলা আনয়ন, রক্তদান কর্মসূচি,মাদক বিরোধী অভিযান, বাল্যবিবাহ প্রতিরোধ, দরিদ্র ও অসচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা,দরিদ্র ও অসুস্থ রোগীকে চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি,সংগঠনের সদস্যদের পারস্পারিক সহযোগীতা প্রদান, মসজিদ মাদ্রাসায় উন্নয়নে সহযোগিতা, বন্যা কবলিত মানুষকে ত্রাণ ও পূনর্বাসনের সহায়তা করা ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে আসছে।