১০ বছর পর এক ফ্রেমে দুই চা-বাগান ব্যবস্থাপক: তেলিয়াপাড়ায় জমে উঠেছিল স্মৃতিময় আড্ডা

চা বাগানের চিরসবুজ প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহাসিক বাংলোর আঙিনায় জমে উঠেছিল এক অনন্য ও হৃদ্যতাপূর্ণ আড্ডা। দীর্ঘ ১০ বছরের বিরতির পর এক ফ্রেমে মিলিত হলেন জেএমএস ফিনলে টি কোম্পানির সাবেক সাবেক ম্যানেজার মোস্তাক মাহমুদ এবং তেলিয়াপাড়া চা বাগানের সিনিয়র ব্যবস্থাপক দেওয়ান বাহাউদ্দিন লিটন।

পুরনো স্মৃতি রোমন্থন ও আন্তরিক গল্পে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ। কর্মময় জীবনের শত ব্যস্ততার মাঝেও দুই পুরোধা ব্যক্তিত্বের এই পুনর্মিলন প্রমাণ করে- সময়ের দূরত্ব যতই বাড়ুক, হৃদয়ের সুদৃঢ় বন্ধন সবসময় অটুট থাকে।
চা বাগানের এই স্মৃতিময় ও প্রাণবন্ত ক্ষণে আরও উপস্থিত ছিলেন সাউথ ইস্ট ব্যাংকের ব্যবস্থাপক মো: এহসানুল হক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মোস্তাক আহমেদ সোহাগ এবং সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর আহমেদসহ অন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত সকলের সজীব অংশগ্রহণ ও স্মৃতিচারণে পুরো আয়োজনটি এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।