মেজরটিলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

মহানগরের মেজরটিলা এলাকায় সিলেট-তামাবিল সড়কে সড়ক দুর্ঘটনায় দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মেজরটিলা এলাকার চামেলিবাগে সড়কের পাশে দাঁড়ানো ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২২-৯৭৯০) সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা (সিলেট-থ ১১-৩৯৪৭) নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেয়ে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে শাহপরাণ থানাপুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

শাহপরাণ থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন- খবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে গিয়েছে। এখনো বিস্তারিত জানা যায়নি।