জ্যোতি ফাউন্ডেশন-এর শারদ সম্মিলন আজ সন্ধ্যায়

ডেস্ক রিপোর্ট: জ্যোতি ফাউন্ডেশন, যতরপুর, সিলেট-এর উদ্যোগে আজ ১৯ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬ টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে ‘শারদ সম্মিলন-২০২৪’ এর আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দৈনিক সিলেট মিরর-এর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জনাব আহমেদ নূর। প্রধান আলোচক থাকবেন লেখক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট বিভাগের সাবেক পরিচালক ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেট-এর স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর হারুনুর রশীদ।

বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি বিশিষ্ট কবি এ কে শেরাম, বিশিষ্ট গল্পকার জনাব জামান মাহবুব, বিশিষ্ট সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, সিলেট সাহিত্য পরিষদের সভাপতি ও ভাস্কর-এর সম্পাদক কবি পুলিন রায় এবং ছড়া পরিষদ, সিলেটের সহ-সভাপতি ছড়াকার অজিত রায় ভজন। সভাপতিত্ব করবেন ‘জ্যোতি ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান ও লোকনাথ ট্যুরিজম, সিলেটের ইমিগ্রেশন এ্যাডভাইজার ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ। অনুষ্ঠানে সাহিত্যামোদী সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি