জগন্নাথপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র গ্রেফতার

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম মুন্নাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত ৯টার দিকে জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুনামগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এক মাস পর গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ওই ঘটনায় আহত জহিরের ভাই। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়।