কোম্পানীগঞ্জ থানার এসআই নুসরাত জাহান বৃষ্টির বদলিজনিত সংবর্ধনা

সিলেটের কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুসরাত জাহান বৃষ্টির হবিগঞ্জ জেলায় বদলিজনিত বিদায় উপলক্ষে শুক্রবার (৩ জুলাই) কোম্পানীগঞ্জ থানায় এক আন্তরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এসআই পীযুষ কান্তির সঞ্চালনায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুর রহমান খান। এ সময় থানায় কর্মরত এসআই ও এএসআইবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কোম্পানীগঞ্জ থানায় কর্মরত অবস্থায় এসআই নুসরাত জাহান বৃষ্টি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আইন-শৃঙ্খলা রক্ষা, জনবান্ধব পুলিশিং এবং সাধারণ মানুষের সেবায় তাঁর আন্তরিকতা সহকর্মী ও সেবাগ্রহীতাদের প্রশংসা অর্জন করেছে। তাঁরা তাঁর কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং হবিগঞ্জ জেলায় নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা প্রত্যাশা করেন।

সভাপতির বক্তব্যে ওসি শফিকুর রহমান খান বলেন, একজন দক্ষ, দায়িত্বশীল ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে এসআই নুসরাত জাহান বৃষ্টি কোম্পানীগঞ্জ থানায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি নতুন কর্মস্থলেও একই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে বিদায়ী এসআই নুসরাত জাহান বৃষ্টির হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন সহকর্মীরা। এ সময় উপস্থিত সবাই তাঁর সুস্বাস্থ্য, সুখী জীবন ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।