আব্বু, তোমাকে খুব মিস করি

আব্বু,
তুমি আমাকে নিয়ে অনেক জায়গায় যেতে—ছবি আঁকার স্কুল, IGF, রোবটিক কম্পিটিশন, আবৃত্তির প্রতিযোগিতা কিংবা টেলিভিশনের রিয়েলিটি শো। তখন আমি খুব খুশি থাকতাম। মনে হতো—আমাকে নিয়ে তুমি কত গর্ব করো।

কিন্তু আজ তেরো মাস হয়ে গেলো তুমি দেশের বাইরে। এই সময়ের ভেতর সবকিছুই বদলে গেছে। আমি এখন আর ছবি আঁকি না। আঁকলেও কাকে দেখাবো? কেউ আমাকে প্রতিযোগিতায় নিয়ে যায় না, টেলিভিশনের অনুষ্ঠানেও আর যাওয়া হয়নি। পড়াশোনাতেও আগের মতো মন বসে না। কারণ আমাকে উৎসাহ দেওয়ার মতো আমার আব্বু তো পাশে নেই।

আব্বু, আমি তোমাকে খুব মিস করি। খুব ইচ্ছে করে তুমি এসে আবার বলো—
“পুষ্প, তুমি পারবে, চেষ্টা করো।”

আমি তোমাকে ছাড়া একেবারেই একা হয়ে গেছি।

তোমার সোনামণি,
পুষ্প ❤️
ক্লাস সিক্স

লেখকঃ পুষ্প, ফ্রান্স প্রবাসী সাংবাদিক শাহবুদ্দিন শুভ‘র মেয়ে