সিলেট টেস্টে প্রথম দিনের শুরুটা ভালো হলে বাকি সারাদিন ধুঁকতে হয়েছে স্বাগতিক বাংলাদেশকে। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষে হাসানের পেস ঝড়ে ৮ উইকেট হারিয়ে ৩২২ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ফাইফার তুলছিলেন হাসান মাহমুদ। ফিফটি হাঁকিয়েছেন জাস্টিন গ্রিভস।
লাঞ্চের বিরতি থেকে ফিরেই প্রথম ওভারে উইকেট তুলে নিলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। দুর্দান্ত এক ডেলিভারিতে শামার জোসেফকে বোল্ড করে নিজের ষষ্ঠ উইকেট শিকার করেন তিনি।
রাউন্ড দ্য উইকেট থেকে করা গুড লেংথের বলটি ভেতরের দিকে ঢুকে সরাসরি আঘাত হানে মিডল স্টাম্পে। ব্যাকফুটে ডিফেন্স করতে গিয়ে গতির কাছে পরাস্ত হন শামার জোসেফ। ভেঙে যায় তাঁর মিডল স্টাম্প। শামার জোসেফের সংগ্রহ ১৮ বলে ১৬ রান। তাঁর ইনিংসে ছিল ২টি চার ও ১টি ছক্কা।
প্রথম সেশনে দুর্দান্ত ছিলেন হাসান মাহমুদ।
৪ উইকেটে ২৩৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা ভালোভাবেই করেন আমির জাঙ্গু এবং জাস্টিন গ্রিভস। সেঞ্চুরিটাকে বড় করেছেন জাঙ্গু। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন তিনি।
ইনিংসের ৮২তম ওভারে জাঙ্গুকে ফেরান হাসান মাহমুদ। অফ স্ট্যাম্পের বাইরের ভিতরে ঢোকানো এক বলে জাঙ্গুকে বোকা বানান হাসান, বল ছেড়ে দিতে গিয়ে বোল্ড হন তিনি। ২১২ বলে ১৩৩ রান করে সাজঘরে ফেরেন জাঙ্গু। পরের বলেই আউট রোস্টন চেইজ, মেরেছেন গোল্ডেন ডাক।
টানা তৃতীয় বলে জশুয়া বিশপকেও হাসান ফিরিয়ে দিচ্ছিলেন প্রায়। শুরুতে আম্পায়ার এলবিডব্লিউর আবেদনে সাড়া দিলেও রিভিউ নেন বিশপ। রিপ্লেতে দেখা যায় বিশপের ব্যাটে লেগেছে বল। ফলে নট আউট, বেঁচে যান বিশপ, হ্যাটট্রিক পাওয়া হলো না হাসানের। তবে উইন্ডিজদের ভালোভাবেই চেপে ধরে বাংলাদেশ।
বিশপকে শুরুতে না ফেরানো গেলেও পরে ফিরিয়েছেন এই হাসান মাহমুদই। লিটন দাসের দারুণ এক স্ট্যাম্পিংয়ে ২৫ বলে ২৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে গেছেন জশুয়া বিশপ। এক প্রান্ত ধরে খেলে যাচ্ছিলেন জাস্টিন গ্রিভস। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন তিনি। ছুঁয়ে ফেলেন ফিফটিও।
দলের রান ৩০০ পার করার পরেই গ্রিভসকে বিদায় করেছেন মেহেদী হাসান মিরাজ। শেষ দিকে শামার জোসেফ এবং জোমেল ওয়ারিকান প্রতিরোধ গড়েছেন। লাঞ্চের আগে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করতে পারেনি বাংলাদেশ। ৮ উইকেটে ৩২২ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের হয়ে ৬ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। ২ উইকেট নেন তাসকিন আহমেদ। ১ উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ।
এ রিপোর্ট লেখার সময় ওয়েস্ট ইন্ডিজ ৯৮ ওভার খেলে ৯ ইউকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করে ৩২৭ রান।
সম্পাদক: মিজান মোহাম্মদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বন্দর বাজার, সিলেট।
runningsylhet.com