সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরে নৌক ডুবিতে শিশুসহ দুইজন নিখোঁজ হয়েছে। নিখোঁজরা হলেন, ধর্মপাশা উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা সামসুদ্দিন (৬০) এবং কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে নুসরাত বেগম (৭)।
শনিবার দুপুর ১২টায় ধর্মপাশা উপজেলার দারাম হাওরে এই ঘটনা ঘটে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানান, শনিবার সকালে ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া থেকে ছোট নৌকায় করে ৭ জন যাত্রীকে নিয়ে মহেশপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন।
মাঝপথে উপজেলার দারাম হাওরে পৌছালে প্রচণ্ড বাতাস শুরু হয়। এক পর্যায়ে ৭ যাত্রী নিয়েই নৌকাটি হাওরে ডুবে যায়।
এসময় স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৫ জনকে জীবিত উদ্ধার করা কলেও দুইজন নিখোঁজ হন।
নিখোঁজ ব্যক্তি উদ্ধারের অভিযানে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক: মিজান মোহাম্মদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বন্দর বাজার, সিলেট।
runningsylhet.com