ডেস্ক রিপোর্ট: দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য, সিলেট প্রতিদিন এর স্টাফ রিপোর্টার কবি মোহাম্মদ নুরুল ইসলামের মা ফুলবী বেগম (৬২) আর নেই। শুক্রবার (১৩ জুন) তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে।
এক শোকবার্তায় নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজান মোহাম্মদ ও সাধারণ সম্পাদক মো: ফাহাদ আহমদ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তারা সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুমা ফুলবী বেগম দুই ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন। তিনি ছিলেন একজন সজ্জন, ধর্মপ্রাণ নারী। পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে তিনি ছিলেন পরম শ্রদ্ধেয় ও ভালোবাসার মানুষ।
মরহুমার জানাজা শনিবার সকাল ১১টায় সিলাম পঞ্চায়েতি গোরস্থানে অনুষ্ঠিত হবে।
সম্পাদক: মিজান মোহাম্মদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বন্দর বাজার, সিলেট।
runningsylhet.com