মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব এম কে এইচ জাহাঙ্গীর হোসেন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল জনাব আনিসুর রহমান মহোদয়ের তদারকীতে এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে তাদের আটক করা হয়।
সোমবার এসআই/সুব্রত চন্দ্র দাস ও এসআই/অলক বিহারী গুণ সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
জিআর ০৬/২০১০(শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত আসামী ১। আং রহিম, পিতা-আং রহমান, সাং-আশিদ্রোন (নোয়াবাড়ী), জেলা-মৌলভীবাজার, সিআর ৫০৮/২৩ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত আসামী ২। লক্ষী তাঁতী, স্বামী-অরুন তাঁতী ও ৩। রুনা তাঁতী, স্বামী-মঙ্গল তাঁতী, উভয় সাং-টিপরাছড়া চা বাগান, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক: মিজান মোহাম্মদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বন্দর বাজার, সিলেট।
runningsylhet.com