রবিবার (২১ জুন) শ্রীমঙ্গল বরুণা হাজিপুর সরকারি প্রাথমিক পাশের লোকালয় থেকে অজগর উদ্ধার করা হয়েছে।
জানা যায়, দুপুরে বিদ্যালয়ের পাশের অউয়াল মিয়ার বাসার পুকুরে মাছ ধরার সময় হঠাৎ মাছের জালে একটি সাপ দেখতে পেয়ে ভয় পেয়ে যান। পরবর্তীতে ঘটনাটি শ্রীমঙ্গল বাইক্কা বিলের সভাপতি মিন্নত আলীকে জানালে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানান।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান সাপটি একটি অজগর সাপ।
এসময় বাসার লোকজন জানান, বেশ কয়েক দিন ধরে তাদের বাসা থেকে কবুতর, হাঁসসহ বিভিন্ন গৃহপালিত প্রাণী নিখোঁজ হচ্ছিল। তারা ধারণা করতেন হয়তো বন বিড়াল বা শিয়াল এগুলো নিয়ে যাচ্ছে। কিন্তু আজ অজগর সাপটি দেখার পর তারা বুঝতে পারেন, সাপটিই এগুলো খেয়েছে।
পরবর্তীতে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয় এবং শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল
সম্পাদক: মিজান মোহাম্মদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বন্দর বাজার, সিলেট।
runningsylhet.com