বাবলু আচার্য্য, শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ফিনলে কোম্পানির ফাঁড়ী বাগান ভুরবুরীয়া চা বাগানে প্রতি বৎসর এর মত এবারও কালীপূজা অনুষ্ঠিত হয়।
৩দিন ব্যাপি কালীপুজার আয়োজন ছিল, নৃত্য পরিবেশনা, গীতাপাট, ধর্ম আলোচনা, ধর্মীয় সংগীত ও বিভিন্ন নাচ গান নিয়ে বিশেষ আয়োজন।
এতে বিশেষ উপস্থিত ছিলেন- বিরবল ভৌমিক ও কমলা ভোমিক প্রমুখ। আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যাক্তি বাবু সন্তোষ দেব, রাজু রায়, কাজল পাল, অর্জুন দাশ, মিন্টু বৈদ্য, মোহন ভৌমিক ও এলাকার সনাতন ধর্মালম্বীরা। অনুষ্ঠান শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
সম্পাদক: মিজান মোহাম্মদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বন্দর বাজার, সিলেট।
runningsylhet.com