মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘ঝরে পড়া কমাই, শিক্ষার আলো বাড়াই’ স্লোগানকে সামনে রেখে শিক্ষা থেকে ঝরে পড়া রোধের লক্ষ্যে শিক্ষকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১১ঘটিকায় ভাড়াউড়া চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনেস্কো, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) ও ইয়ুথ ফর পলিসির সহযোগিতায় এবং মানবতার ডাক সমাজকল্যাণ সংগঠনের আয়োজনে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন মানবতার ডাক সমাজকল্যাণ সংগঠনের সভাপতি, সংগঠনের সকল সদস্য, সাংবাদিক, এনজিও কর্মী, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ইউনেস্কো ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এর গবেষণার প্রতিবেদন “নিষ্ক্রিয়তার মূল্য” থেকে প্রাপ্ত তথ্য শিক্ষকদের মাঝে ছড়িয়ে দেওয়া। এ প্রতিবেদনে শিক্ষায় ঝরে পড়ার ফলে সামাজিক ও অর্থনৈতিক প্রভাব তুলে ধরা হয়েছে। কর্মশালায় শিক্ষার্থীদের ঝরে পড়ার কারণ, তার কুফল এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বিভিন্ন বিদ্যালয়ে অভিভাবক সভার মাধ্যমে এসব কুফল তুলে ধরা হবে, যাতে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা সম্ভব হয়।
সম্পাদক: মিজান মোহাম্মদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বন্দর বাজার, সিলেট।
runningsylhet.com