বাবলু আচার্য্য, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ শনিবার হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ পূর্ব বড়চর এলাকায় দীপংকর রায় এর বাসার হাঁস-মোরগ ঘরের বাইরে না যাওয়ার জন্য একটি জাল বসানো হয়। সেই জালে হঠাৎ করে একটি সোনালী গুইল সাপ আটকে থাকতে দেখা যায়। এরপর বাসার লোকজন সাপটিকে জালে আটক অবস্থায় বাসায় নিয়ে আসেন।
পরবর্তীতে বাসার লোকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্তৃপক্ষ অনুরোধ করেন গুইল সাপটিকে সেখানে অবমুক্ত করার জন্য। এরপর তারা জানায়, গুইল সাপটি ছাড়া যাবে না, গুইল সাপটি জালে আটকে আছে, আপনারা এসে জাল কেটে উদ্ধার করে নিয়ে যান।
এরপর বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ বাসায় গিয়ে জাল কেটে সোনালী গুইল সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন।
পরবর্তীতে গুই সাপটিকে শ্রীমঙ্গল বনবিভাগের রেঞ্জ কার্যালয়ের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
সম্পাদক: মিজান মোহাম্মদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বন্দর বাজার, সিলেট।
runningsylhet.com