রফিকুল ইসলাম, লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলার আঞ্চলিক মহাসড়কে পিকআপ সি এন জি মুখোমুখি সংঘর্ষে শিশু সহ ৭জন গুরুতর আহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, রবিবার (২১ জুন) দুপুর ১২ ঘটিকা সময় বুল্লা বাজার থেকে সিএনজি যাত্রী নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিলে উপরদিকে হবিগঞ্জ থেকে আসা পিকআপ গাড়ীটি করাব নামক স্থানে সরাসরি সংঘর্ষে ১মাসের একটি শিশু বাচ্চা সহ ৭জন গুরতর আহত হয়। তাৎক্ষণিক ঘঠনার আশে পাশে থাকা জনসাধারণ তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। এর মধ্যে শিশু সহ ৪জনের অবস্থা খুবই আশংকাজনক। আহতরা লাখাই উপজেলার বিভিন্ন গ্রামের বলে জানা গেছে।
লাখাই থানার অফিসার ইনচার্জ শরিফ আহমেদ জানান দুর্ঘটনার খবর পেয়ে সেখানে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে।
সম্পাদক: মিজান মোহাম্মদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বন্দর বাজার, সিলেট।
runningsylhet.com