বাবলু আচার্য্য, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে বুধবার ( ৩০ অক্টোবর) এসআই মোঃ জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানাধীন হাজিপুর সাকিনে অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
জিআর ৫৫/২৪ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শ্রীমঙ্গল থানার হাজীপুর গ্রামের আ: আজিজের পুত্র ছাদেকুর রহমান (৪০) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক: মিজান মোহাম্মদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বন্দর বাজার, সিলেট।
runningsylhet.com