বাবলু আচার্য্য, শ্রীমঙ্গল প্রতিনিধি: শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে শ্রীমঙ্গল পৌরসভা শহিদ মিনারে শ্রীমঙ্গল থানা পুলিশের পক্ষ থেকে অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোবারক হোসেন খানসহ শ্রীমঙ্গল থানা পুলিশের অন্যান্য অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।
সম্পাদক: মিজান মোহাম্মদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বন্দর বাজার, সিলেট।
runningsylhet.com