কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে ইফতার মাহফিলের আয়োজন করেছে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)।
সোমবার বিকেলে উপজেলার থানাবাজার পয়েন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জিসাসের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. নুরুল আমিন।
উপজেলা জিসাসের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম মাখনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম চেয়ারম্যান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক ওসমান খাঁ, উপজেলা শ্রমিকদলের প্রতিষ্ঠাতা সভাপতি রমজান আলী, উপজেলা ছাত্রদল ও এম ইলিয়াস আলী মুক্তি সংগ্রাম পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, জিসাসের সহ-সভাপতি আতাউর রহমান মিলন, ওলি রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আমিন জনি, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাগর, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হোসাইন, সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমেদ, ছাত্রদল নেতা জুনায়েদ আহমেদ নয়ন, শফিকুল ইসলাম, নাঈম, সিয়াম প্রমুখ।
সম্পাদক: মিজান মোহাম্মদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বন্দর বাজার, সিলেট।
runningsylhet.com