ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসিরনগর উপজেলাধীন ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামে বুধবার (১৬ অক্টোবর) আতুকোড়া শাহী ঈদগাহ মাঠে মাহফিলের পাল্টা মাহফিল দিয়ে গ্রামে উত্তেজনা সৃষ্টির অভিযোগ ওঠেছে। জনমনে তৈরি হয়েছে ঘুরপাক ও নানাবিধ প্রশ্ন। এই উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্য কি গ্রামে প্রভাব বিস্তার?
গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামের শাহী ঈদগাহ মাঠে দীর্ঘ ২৭ বছর ধরে 'নূরে মদিনা সুন্নি যুব সংগঠন' এর উদ্যোগে প্রতিবছর মাহফিলের আয়োজন হয়ে আসছে। প্রতিবারের ন্যায় এবারও তারা আজ বুধবার এই আয়োজন করেন। আয়োজন করার পর যথারীতি আয়োজক কর্তৃপক্ষ জেলা প্রশাসককে অবহিত করে নিরাপত্তা কাজে সহযোগিতা চেয়ে পুলিশ ফোর্স চান। কাগজের অনুলিপি উপজেলা নির্বাহি কর্মকর্তা ও ওসির কাছে দেন।
কিন্তু বিপত্তি বাঁধে অন্য জায়গায়। নূরে মদিনা সুন্নি যুব সংগঠন' এর মাহফিলের পোস্টার দেখে 'আতুকোড়া কওমী ত্বোলাবা ঐক্য পরিষদ' এর ব্যানারে কিছু লোক তড়িঘড়ি করে ঠিক একই জায়গায় একই সময় মাহফিলের পোস্টার ফেসবুকে প্রচার শুরু করেন। এ নিয়ে শুরু হয় উত্তেজনা। শান্তিপ্রিয় গ্রামে শুরু হয় বিভক্ত। কাউকে কেউ ছাড় দিতে নারাজ। গ্রামের অধিকাংশ মুরুব্বি মত দেন যে, যারা দীর্ঘদিন থেকে এখানে আয়োজন করে আসছে এবং আগে স্থান ও তারিখ নির্ধারন করেছে তারাই মাহফিল করবে।
গ্রামবাসী আরো জানান 'আতুকোড়া কওমী ত্বোলাবা ঐক্য পরিষদ' এর উদ্যোগে গত ২৮ সেপ্টেম্বর একটি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাত্র ১৮ দিনের ব্যবধানে পাল্টাপাল্টি মাফফিলের উদ্দেশ্য গ্রামে বিভক্তি সৃষ্টি ছাড়া আর কিছু নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক মাহফিল আয়োজক কমিটির অনেকেই জানান, গ্রামের একজন বিএনপি নেতা এলাকায় প্রভাব সৃষ্টির লক্ষ্য নিয়ে এসব উত্তেনার পালে হাওয়া দিচ্ছেন। এমনকি গ্রামবাসীকে পুলিশ ও প্রশাসনের ভয় দেখাচ্ছেন।
এই বিষয়ে উক্ত গ্রামের সুশীল ব্যাক্তিদের একজন ডা: এস এম বদরুদ্দোজা খোকন গণমাধ্যমলে বলেন- অষ্টগ্রামের পীরসাবরে সভাপতি দিয়ে একদল মানুষ যে পোস্টার তৈরি করেছে যা মনে হয় তিনি জানেনই না! এই পোস্টার ভূয়া, ওয়াজের কথাও ভূয়া। ১৬ তারিখ বুধবার এদের কোন মাহফিল নেই।'
সম্পাদক: মিজান মোহাম্মদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বন্দর বাজার, সিলেট।
runningsylhet.com