গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে নদীর পানিতে ডুবে জাওয়াত আহমেদ (২৫) নামের এক পর্যটক মারা গেছেন। শনিবার বিকাল ৩টার দিকে জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্টের ঝর্ণা সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত জাওয়াত ময়মনসিংহের কোতোয়ালি থানার ডাক্তার আফতার উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাওয়াতসহ কয়েকজন মিলে জাফলংয়ের জিরো পয়েন্টের ঝর্ণা সংলগ্ন এলাকায় নদীতে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে সে স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। এরপর তার সাথে থাকা লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল বলেন, পর্যটনকেন্দ্র জাফলংয়ে বেড়াতে এসে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক: মিজান মোহাম্মদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বন্দর বাজার, সিলেট।
runningsylhet.com