নিত্যলীলায় প্রবিষ্ট প্রভুপাদ শ্রীশ্রী ব্রজকিশোর গোস্বামী মোহন্ত মহারাজের তিরোধান তিথি উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেট নগরের বøক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।
মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ শ্রীশ্রী ১০৮ নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ২১ জুলাই সোমবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ; পরিবেশনায়-বিশিষ্ট পাঠক ও কীর্ত্তনীয়া শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল, রাত ৯টায় শুভ অধিবাস সংকীর্ত্তন; পরিবেশনায়- গিরিরাজ দাস জুয়েল।
২২ জুলাই মঙ্গলবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞ মহোৎসব শুরু হবে। এদিন দুপুর ১টায় ভোগারতি দর্শন, দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন সুধা বিতরণে প্রতিশ্রুত কীর্ত্তনীয়াগণ হলেন- শ্রীশ্রী মহাপ্রভু সংঘ; পনিটুলা সিলেট, শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল; সিলেট, হরিভক্ত দাস; সুনামগঞ্জ, গিরিরাজ দাস জুয়েল; সিলেট, শিবানন্দ দাস বাবাজি, মালনীছড়া, সিলেট ও অধীর ভৌমিক; নেত্রকোণা।
২৩ জুলাই বুধবার দুপুর ১টায় দধিভাত ভঞ্জন, হরিনাম সংকীর্ত্তন বিশ্রাম ও মহাপ্রসাদ বিতরণ। মহোৎসবে সর্বস্তরের ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ শ্রীশ্রী ১০৮ নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। -বিজ্ঞপ্তি
সম্পাদক: মিজান মোহাম্মদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বন্দর বাজার, সিলেট।
runningsylhet.com