হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে অনিমা রানী দেব (৭৫) ও তার ছেলে নিপেশ চন্দ্র দেব (৫৫) বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন।
সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তারা নবীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর প্রাণেশ দেব এর মা ও ভাই।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, সোমবার সকাল ১১ টার দিকে পৌরসভার গয়াহরি গ্রামের বাসিন্দা সাবেক কাউন্সিলর প্রানেশ দেব এর অনিমা রানী দেব ঘরের মধ্যে বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ঠ হলে তার চিৎকারে ছেলে নিপেশ চন্দ্র দেব ও স্বামী দুর্গা চরণ দেব ছুটে যান। এ সময় মাকে বাচাঁতে গিয়ে নিপেশ চন্দ্র দেব জড়িয়ে ধরলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তবে বেঁচে যান দুর্গা চরণ দেব।
পরে অচেতন অবস্থায় মা ও ছেলেকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, নবীগঞ্জ থানার ওসি মো কামাল হোসেন
সম্পাদক: মিজান মোহাম্মদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বন্দর বাজার, সিলেট।
runningsylhet.com