নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে হাফিজুর রহমান (৩৫) নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। সে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের মৃত্যু আজিজুর রহমানের পুত্র হাফিজুর রহমান।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে নবীগঞ্জ থানার এস.আই সুমন মিয়ার নেতৃত্বে গোপন সংবাদ ভিত্তিতে বাউসা ইউনিয়নের বাউসা সাকিনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে গত ২৩শে আগষ্ট নবীগঞ্জ থানায় মামলা দায় করা হয়। সে ওই মামলার ২নং আসামি সূত্রোক্ত এজাহার নামীয় পলাতক ছিল।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো: কালাম হোসেন পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি সূত্রোক্ত মামলার এজাহার নামীয় ২নং আসামীকে গ্রেফতার করে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: মিজান মোহাম্মদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বন্দর বাজার, সিলেট।
runningsylhet.com