হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুড়াগাঁও এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. এলাইছ মিয়াকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
সোমবার (১ জুন) নবীগঞ্জ উপজেলার কুড়াগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কুড়াগাঁও গ্রামের মৃত গণি মিয়ার ছেলে মো. এলাইছ মিয়া অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাঁর বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ও ১৫(১) ধারায় মামলা নিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। পরে আদালত তাঁকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: মিজান মোহাম্মদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বন্দর বাজার, সিলেট।
runningsylhet.com