দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে অজু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আব্দুল মালেক (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সুরমা ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত্যু আব্দুস ছাত্তারের ছেলে।
সোমবার (১১ নভেম্বর) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, আছরের নামাজের অজু করতে বাড়ির সামনের পুকুরঘাটে অজু করতে গেলে পা ফসকে পানিতে পড়ে তার মৃত্যু হয়।
সম্পাদক: মিজান মোহাম্মদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বন্দর বাজার, সিলেট।
runningsylhet.com