মিজান মোহাম্মদ: প্লে অফের ঠিকে থাকার দৌঁড়ে আবারো পিছিয়ে গেলো সিলেট স্ট্রাইকার্স। আজকের হাইভোল্টেজ ম্যাচে ৩০ রানে হারিয়ে সিলেটের কফিনে আরেকটি পেরেক ঢুকিয়ে দিলো চিটাগং কিংস।
সোমবার (১৩ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করেছে চিটাগং কিংস। খাদের কিনারায় থাকা সিলেট স্ট্রাইকার্স ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ রানে হারিয়ে ফেলে প্রথম উইকেট। ইনিংসের ২য় বলে রানের খাতা খোলার আগেই নাবিল সামাদের বলে আউট হন পল স্টারলিং। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট। ৪.২ ওভারে দলীয় ৩৬ রানে ১৯ বলে ২৫ রান করেন ড্রেসিং রুমের পথ ধরেন জাকির হাসান। এ সময় তিনি ১ ছয় ও ৪ চারের সাহায্যে এ রান করেন তিনি। স্কোর বোর্ডে আরো ৬ রান জমা করতে না করতে আরেক ব্যাটসম্যান রনি তালুকদার আউট হন। তার ব্যাক্তিগত সংগ্রহ ৭ বলে ৯ রান। এরপর এরন জোন্স, জর্জ মুন্সি, অধিনায়ক আরিফুল হক, তানজিম সাকিব ও নাহিদুল ইসলাম একে একে আউট হয়ে সাজঘরে ফেরেন।
এদের মধ্যে এরন জোন্স ৩৭ বলে ৫২ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। যার মধ্যে রয়েছে ৪ টি করে চার ও ছয়ের মার। সিলেট স্টাইকার্সের ব্যাটম্যানরা পুরো ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলতে সক্ষম হন। যার মধ্যে জাকের আলী ২৩ বলে ৪টি ছয় ও ৩ টি চারে সাহায্যে হার না মানা ৪৭ রানের দৃষ্টিনন্দন ইনিংসটি ছিলো।
চিটাগং কিংসের পক্ষে ৪ ওভার হাত ঘুরিয়ে মোহাম্মদ ওয়াসিম ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট। আলিস আল ইসলাম সমান সংখ্যক ওভারে ৩৬ রান দিয়ে শিকার করেন ২ উইকেট।
এর আগে, ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচেও নিয়ন্ত্রিত বোলিং করতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। স্বাগতিক বোলারদের তুলোধুনো করে দুইশ ছাড়ানো পুঁজি পেয়েছিল চিটাগাং কিংস।
ব্যাটিংয়ে নেমে উসমান খান ভালো শুরু পেলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স পাওয়া ওপেনার পারভেজ হোসেন ইমনের ১০ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন।
দ্বিতীয় উইকেটে গ্রাহাম ক্লার্ককে সঙ্গে নিয়ে ৩৯ বলে ৬৮ রানের জুটি গড়েন উসমান। তবে ৩২ বলে ফিফটি তুলে নেওয়ার দুই বল পরেই ৫৩ রান করে ফেরেন উসমান। অন্যপ্রান্তে ২৮ বলে ফিফটি ছোঁয়ার পর ৩৩ বলে ৬০ রান করে ফেরেন ক্লার্ক।
এরপর ১ রান করে শামীম আউট হলে চিটাগংয়ের হাল ধরেন হায়দার আলি। শেষদিকে ৪ চার ও ৩ ছক্কায় ১৮ বলে ৪২ রান করে দলীয় সংগ্রহ ২০৩-এ নিয়ে যান হায়দার। এ ছাড়া ১৯ বলে ২৮ রান করেন অধিনায়ক মোহাম্মদ মিথুন।
সিলেট স্ট্রাইকার্সের হয়ে তানজিম দুটি উইকেট শিকার করেন। এ ছাড়া নাহিদুল ইসলাম, রুয়েল মিয়া ও আরিফুল হক একটি করে উইকেট নেন।
সম্পাদক: মিজান মোহাম্মদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বন্দর বাজার, সিলেট।
runningsylhet.com